কালীগঞ্জে বাসের ধাক্কায় হকার নিহত

অপুদাস, ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় ওসমান (৫৫) নামে এক হকারের মৃত্যু হয়েছে। নিহত ওসমান কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের বাসিন্দা। রোববার দুপুর সাড়ে ৩টা দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে শাপলা পরিবহনের অধরা নামে একটি যাত্রীবাহি বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎস মৃত ঘোষণা করেন। নিহত বক্তি কালীগঞ্জ শহরে ভাজা খাবার বিক্রি করতেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাইম জানাান, হাসপাতালে আসার আগেই আহত ব্যক্তি মারা গিয়েছিলেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখন মরদেহের সরতহাল ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *