ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে রবিবার (১৯ এপ্রিল) একটি সমšি^ত বিশেষ অভিযান ও ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে|
এই অভিযানের মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ| কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়|
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া| এ লক্ষ্যে সকল নাগরিককে নিজ নিজ বাসা, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে|
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ| তিনি আরও বলেন, “সবার সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব |”

তিনি একটি সুস্থ, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ঝিনাইদহ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *