আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
প্রেসক্লাব কোটচাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার শামসুজ্জামানের মাতা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৯ সন্তানের জননী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। তারা শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।