নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা থানার কুড়ুলগাছি ও চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক অভিযানে এদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেফতারকৃতরা হচ্ছপ, কুড়ুলগাছি পশ্চিমপাড়ার মৃত পানজার আলীর ছেলে হাসমত আলী (৭০), চন্ডিপুর স্কুলপাড়ার আনোয়ার হোসেনের ছেলে বাবর আলি (৩৮), মৃত দীন মোহাম্মদের ছেলে বদর উদ্দিন (৫০) এবং মৃত নজরুল ইসলামের ছেলে আখতারুজ্জামান (৫৫)।
অভিযানকালে হাসমত আলীর কাছ থেকে ৭০ গ্রাম, বাবর আলীর কাছ থেকে ২০ গ্রাম, বদর উদ্দিনের কাছ থেকে ৫ গ্রাম এবং আখতারুজ্জামানের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলীকে দুই বছরের বিনাশ্রম কারদন্ড, বাবর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ ও ৪ নম্বর আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থ জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।