আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি: –
ঝিনাইদহে স্বামীকে বাঁচাতে গিয়ে এগিয়ে এলো স্ত্রী। এ সময় একই সাথে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেলো দুজন স্বামী স্ত্রী। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে সদর উপজেলার গাগান্না গ্রামের নিজ বাড়িতে।
নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্থানীয় স্বজনরা জানান, আজ ভোর ৬ টার দিকে সকালে বাড়িতে কৃষক মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায় , পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। একই সাথে স্বামী স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শি রাবেয়া খাতুন ও বাবু জানান, ফ্যান দিয়ে এ কৃষক প্রায়ই ধান উড়াতেন। আজকে ফ্যান চলে বন্ধ হয়, সেইটি মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের চিৎকারে ছুটে আসলেও তা আর বাচাতে পারেনি। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।