জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার(১৯ মে) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুত্র জানায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জীবননগর থানার বিভিন্ন মাদক মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃতরা হচ্ছে-জীবননগর উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন জুড়োন(৫০),লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহা(২৮),আব্দুর রহিমের ছেলে উজির আলী(৫৮) ও নতুনপাড়ার ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন(৫০)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,গ্রেফতারকৃত সকল আসামীকে বুধবার(২০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *