আজিজুর রহমান, জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় তরুণ সমাজের মাঝে ক্রমেই পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠছেন সাবেক মেয়র নোয়াব আলীর জ্যেষ্ঠ পুত্র মোঃ নেছার উদ্দিন টুটুল। সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নেছার উদ্দিন টুটুল পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, ড্রেনেজ সমস্যাসহ সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলোতে তিনি নিজ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। কোথাও রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করায় সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা বাড়ছে।
পৌর এলাকার অনেক বাসিন্দা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ব্যক্তি হিসেবেই নেছার উদ্দিন টুটুল মানুষের আস্থা অর্জন করেছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং অহংকারবিহীন আচরণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তার নাম আলোচনায় রয়েছে। স্থানীয় মহলে গুঞ্জন রয়েছে, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশ নিতে পারেন নেছার উদ্দিন টুটুল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি। তবে ঘনিষ্ঠজনদের মতে, জনগণের প্রত্যাশা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই তিনি ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন।
নেছার উদ্দিন টুটুল বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমার বাবা সাবেক মেয়র নোয়াব আলী যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, আমিও সেই আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি জীবননগর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা।