চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা-এর রায়পুর ইউনিয়ন-এ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্যমর্যাদা,ভাবগাম্ভীর্য ও দলীয় কর্মসূচির মাধ্যমে পালনের লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফি নিজস্ব অর্থায়নে এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে প্রতি ওয়ার্ডে ২৫ কেজি চাল ও ৫ কেজি ডাল বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের
শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল, আলোচনা
সভা এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে রফিকুল ইসলাম রফি বলেন,“শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক
অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছেন। তাঁর শাহাদাতবার্ষিকী
উপলক্ষে আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের
উদ্যোগ নিয়েছি।”তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সমাজের অসহায় ও দরিদ্র
মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ
করা হয়েছে।” এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলীমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ কমিটির নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা জানান, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম
নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা
আশা প্রকাশ করেনএসব কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরওগতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় হবে।
রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আগামী কয়েকদিন ধরে শাহাদাত বার্ষিকী
উপলক্ষে দোয়া মাহফিল, কোরআনখানি,আলোচনা সভা এবং জনকল্যাণমূলক কর্মসূচির অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।