আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি: –
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃতি সন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারিকুজ্জামান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) বিকেলে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি আমিনুল ইসলাম বাবলু। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল জামান কাজল।
বক্তারা তারিকুজ্জামানকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তারিকুজ্জামানের নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
সমাবেশে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।