অপুদাস,ঝিনাইদহ:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন| মঙ্গলবার (তারিখ) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে|
নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে| অভিযুক্ত ভাতিজার নাম এরশাদ আলী বলে জানা গেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা ধার দেওয়া-নেওয়া নিয়ে নিয়ামত আলী ও তার ভাতিজা এরশাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল| মঙ্গলবার দুপুরে এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে| এ সময় এরশাদ আলী নিয়ামত আলীকে ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন|
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
কালীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, “দুপুরে নিয়ামত আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়| পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|”
কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে| এ সময় কিছু স্থানীয় লোকজন মরদেহ নিতে বাধা দেওয়ার চেষ্টা করেন| পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|”ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে|