জীবননগরে পুলিশের অভিযানে হাফডজন মাদক মামলার আসামি বাবুল গ্রেফতার মাদক সিন্ডিকেটের গডফাদার’ দাবি পুলিশের এলাকায় স্বস্তি

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফডজন মাদক মামলার
পলাতক আসামি বাবুল হোসেন বাবলুকে(৪৫) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেগ্রেফতার করেছেন। বাবুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি
মামলায় এজাহার নামীয় পলাতক আসামি  ছিলেন। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার গয়েশপুর গ্রামের বড় মসজিদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশ প্রশংসায় ভাসছে।জীবননগর থানা পুলিশ জানায়,থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আতিয়ার রহমান
শুকবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সহ সীমান্ত
ইউনিয়নের গয়েশপুর বড় মসজিদ এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের
ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার করা কালে মাদক ব্যবসায়ী বাবলু
পুলিশের সাথে ধস্তাধস্তি করা কালে  এএসআই আব্দুস সারাম মারাত্মক ভাবে আহত হয়েছেন।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত বাবলু জীবননগর থানার তালিকাভুক্ত একজন মাদক কারবারি এবং স্থানীয় মাদক সিন্ডিকেটের অন্যতম গডফাদার। তার বিরুদ্ধে সহযোগী মাদক ব্যবসায়ীকে হত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা
আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হাফডজনের
বেশী মামলা রয়েছে। এর মধ্যে মাদক, বিশেষ ক্ষমতা আইন, হত্যাচেষ্টা,চাঁদাবাজি, চুরি, ভাঙচুর ও নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা অন্তত ছয়টি মামলার তথ্য পুলিশের নথিতে রয়েছে।

পুলিশ আরও জানায়,প্রাথমিকজিজ্ঞাসাবাদে বাবলু স্বীকার করেছেন যে, তিনি এবং তার সহযোগীরা মাদকদ্রব্য বহন‌‌, পরিবহন,সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়,সংরক্ষণ ও লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

এদিকে মাদক সম্রাট বাবলুকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তাকে গ্রেফতারে এলাকার অনেকেই পুলিশকে প্রশংসার করতে দেখা গেছে। বাবলুকে এলাকাবাসী মাদক সিন্ডিকেটের গডফাদার হিসাবে জানে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সব সময় সে ধরা-ছোঁয়ার বাইরে থাকে। কয়েক বছর আগে বাবলু তার মাদক ব্যবসার অন্যতম সহযোগীকে ভারত সীমান্তে নিকটে হত্যা করে আলোচনায় উঠে আসে।

তার নেটওয়ার্কে সীমান্তে মাদক ব্যবসার এক বিশাল বলয় গড়ে উঠেছে। এলাকায় অভিযোগ রয়েছে,বাবলু এতদিন প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে এলাকায় মাদক বাণিজ্যের দূর্গ গড়ে তুলেছিল।

অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান,বাবুল মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং এলাকায় সে মাদকের গডফাদার হিসাবে পুলিশের তালিকাভুক্ত তাকে শনিবার(২০ জুন) দুপুরে আদালতে সোপর্দ করাহয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *