জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা তুহিন গ্রেফতার 

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেফতার করেছেন পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার মিনহাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত তুহিন মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং থানায় নিয়ে আসা হয়েছে।

ছাত্রলীগ নেতা তুহিনের পরিবারের দাবি তাকে যে, মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে মামলায় তুহিন কোন ভাবেই জড়িত ছিলেন না। তাকে রাজনৈতিক কারনে হয়রানি করতেই ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে ”পুলিশ জানিয়েছে,মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *