ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাজিব মণ্ডল (৩৫), মো. ইমরান হোসেন (ইমন) (২৫) এবং মুনিয়া উম্মেজান অপি (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *