চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা সিক্ত করলেন জীবননগর প্রেসক্লাব

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর প্রেসক্লাব। এ উপলক্ষে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে সাংবাদিকরা নবনিযুক্ত প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে শরিফুজ্জামান শরীফ বলেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, জীবননগরের সাংবাদিকরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখবেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন ময়েন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সাংবাদিক।
অনুষ্ঠান শেষে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সুস্বাস্থ্য, সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়। পরে সাংবাদিক, অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *