মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ জীবননগরের কিরণ গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ক্যাম্পের অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ কিরণ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দত্তনগর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কিরণ মণ্ডলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কিরণ মণ্ডলের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে মহেশপুর থানা এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *