ঝিনাইদহে  তুচ্ছ ঘটানার কেন্দ্রের পরিণতি:  চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত -১

মো: হুমায়ুন কবির :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তবিবার হোসেন উপজেলার মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মল্লিকপুর মাঠে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের জমিজয়গা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, চাচাতো ভাই লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। কোটচাঁদপুর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টাও চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *