কোটচাঁদপুর উপজেলা শিক্ষক সমিতির ৬১ সদস্যের কমিটি অনুমোদন

আবু সাইদ শওকত আলী,কোটচাঁদপুর:

বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ কোটচাঁদপুর উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ নাজমুর রহমান খান, প্রধান শিক্ষক, আসাননগর মাধ্যমিক বিদ্যালয়কে সভাপতি এবং মোঃ মশিয়ার রহমান, প্রধান শিক্ষক, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। আক্তার জাহান, প্রধান শিক্ষক, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া মোঃ আতিয়ার রহমান, প্রধান শিক্ষক, সিরুমিয়া-কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়কে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটি অনুমোদন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ সাহিদুর রহমান, প্রধান শিক্ষক; জেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক; সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষকসহ কালীগঞ্জ, ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *