চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হলেন মোঃ মেহেদী শাহরিয়ার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তা মোঃ মেহেদী শাহরিয়ার (বিপি-৮২১০১২৬৯১২)। তিনি চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান (বিপি-৭৯০৮১২১৬৯৫)-কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মোঃ মেহেদী শাহরিয়ার।
নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী শাহরিয়ারের বাড়ি যশোর জেলায়। ঢাকা স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালনের পর এবার তিনি চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
নতুন পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সীমান্ত অপরাধ দমনসহ পুলিশি কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *