মহেশপুরে প্রকৃতির পরিবেশ ভারসম্য রক্ষার্থে একের পর এক বৃক্ষ রোপন করে যাচ্ছেন নার্গিস সুলতানা দিপা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে প্রকৃতির পরিবেশ ভারসম্য রক্ষা করার লক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক বৃক্ষ রোপন করা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে যাচ্ছেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহেশপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছাঃ নার্গিস সুলতানা দিপা। 

তিনি চলতি মৌসুমে এযাবত ৩০/৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক স্থানে নিজ হাতে শতাধিক বৃক্ষ রোপন করে ইতি মধ্যে জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন।

তিনি এক সাক্ষাৎকারে জানান দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষনাকৃত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের দিক নির্দেশনা ঘোষনা মোতাবেক তারই ধারাবাহিকতা অংশ হিসাবে মহেশপুর উপজেলার পরিবেশ ভারসম্য রক্ষা করার লক্ষে এই কর্মসূচি পালন করা হচ্ছে। 

তিনি চলতি মৌসুমে মহেশপুর উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক, খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, বাথানগাছি মাধ্যমিক ও বাথানগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, স্বরুপপুর মাধ্যমিক ও স্বরুপপুর সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গন গাছের চারা রোপন করা সহ মঙ্গলবার মহেশপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুটি গাছের চারা রোপন করেন। এসময় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষাধি গাছ একাধিক শিক্ষার্থীদের মাঝে প্রায় অর্ধশত গাছের চারা বিতরণ করেছেন।

গাছের চারা রোপন ও বিতরণ করা কালিন মহেশপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছাঃ নার্গিস সুলতানা দিপা দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষনা মোতাবেক তিনি এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছেন, তার এই উদ্দোগকে আমরা সাধুবাদ জানাই তিনি যেন তার এই উদ্দেশ্য সফল করতে পারে।

এসময় মহেশপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন। 

শিক্ষিকা ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দিপা আরো বলেন দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই বৃক্ষ রোপণের ঘোষণা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *