জীবননগরে ১০ লিটার চোলাই মদসহ দৌলৎগঞ্জের উজ্জ্বল গ্রেপ্তার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার চোলাইমদসহ মোঃ উজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় তার দখলীয় একটি দোকানঘরে তল্লাশি চালিয়ে এসব চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধার করা চোলাইমদের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা।

গ্রেপ্তার উজ্জল হোসেন জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকার গঞ্জের মোড়ের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সাখাওয়াত হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,অভিযানে একটি প্লাস্টিকের জারিকেন থেকে ১০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ_পরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *