জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) অনুমোদিত ইলেকট্রিশিয়ান কমিটি গঠন করা হয়েছে। শনিবার(১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার উথলী সানমুন পার্কে অনুষ্ঠিত সভায় কার্পাসডাঙ্গা,দর্শনা ও জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সংগ্রাম-এর সাংবাদিক আখতারুজ্জামান। এতে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ইসহাক আলী।
সর্বসম্মতিক্রমে কার্পাসডাঙ্গা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শুকুর আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাসান আলী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হক।
দর্শনা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন খবির উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল আলিম,কোষাধ্যক্ষ মাসুম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি নুরুজ্জামান,সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক শেফাউল ইসলাম রতন এবং কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির নির্বাহী সদস্য হিসেবে সাইদুর রহমান আরিফ,রকিবুজ্জামান,মহাসিন,বিল্লাল হোসেন,সালাউদ্দিন,বাবুল আক্তার ও ইব্রাহিমের নাম ঘোষণা করা হয়।