জীবননগর অফিস:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট তরুণ সমাজসেবক, মা-বাবা গ্রুপের পরিচালক ও পৌর মেয়রপ্রার্থী শাহজাহান মিয়া। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি জীবননগর পৌর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ও দৌলতগঞ্জ শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শাহজাহান মিয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পলাশ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়াদ আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ,২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম,

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও রিয়াজুল সর্দার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ও সাংগঠনিক সম্পাদক ইমান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলা ইসহাক, বীজ একলাছ, ফারুক হোসেন, মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ উদযাপন কমিটির সদস্যরা।
পরিদর্শন ও অনুদান প্রদানকালে স্থানীয় নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।