জীবননগর অফিস:
সারা দেশের মতো চুয়াডাঙ্গার জীবননগরেও উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আবদুল জব্বার, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকৌশলী আল-আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ আয়োজন নতুন প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।