সিরাজুল ইসলাম,শৈলকুপা(ঝিনাইদহ):-
শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম (বাবলু) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃ/ত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মা/রা যান। শিক্ষক পৌরসভার কোর্টপাড়ার বাসিন্দা রায়হান উদ্দীনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়িতে অবস্থানকালে হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃ/ত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে উপজেলা শিক্ষক পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।