সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের উদ্যোগে ঝিনাইদহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার সেন্টারে,কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং সুপ্রিম কোর্টে চলমান মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় খুলনা বিভাগের প্রতিনিধি শরিফুল ইসলাম বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে জিয়াউর রহমানের উত্থাপিত বিষয় এবং ২০১৬ ও ২০২১ সালের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি জানান, ২০২১ সালে দায়ের করা রিট-সংক্রান্ত দুটি মামলার নম্বর হলো—জালাল উদ্দিন গংয়ের মামলা নম্বর ৬৭৬৫ এবং প্রদীপ্ত শাহিন গংয়ের মামলা নম্বর ৯৫২৬।
সভায় আরও জানানো হয়, সংশ্লিষ্ট মামলার প্রথম রায় ২২ জুন ২০২৬ তারিখে হয়েছে এবং ২৯ জুন রায় প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জোনের সভাপতি মোঃ আসাদুজ্জামান, সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফণিভূষণ রায়, সহসভাপতি মোঃ শওকত আলী, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, শাহজাহান আলী,

সহসম্পাদক জহুরুল ইসলাম, রেজাউল ইসলাম, আশরাফুজ্জামান, শহিদুজ্জামান, মতিয়ার রহমান সম্পাদক চুয়াডাঙ্গা জেলা কমিটি, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম প্রধান, শফিকুল ইসলাম, আবুল বাশার মণ্ডল ও মোঃ মমিনুল ইসলামসহ অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, উপদেষ্টা শফিকুল ইসলাম এবং দিনাজপুর জোনের প্রতিনিধি বাসার মণ্ডল।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।