মায়ের স্মৃতিতে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল
সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের সাংবাদিকতা জগতের পরিচিত মুখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জাতীয় দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আসিফ কাজলের মমতাময়ী মা আনোয়ারা বেগমের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর।
১৯৮১ সালের এই দিনে কলেরা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ ৪৫ বছর পেরিয়ে গেলেও পরিবারের সদস্যদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে তাঁর স্মৃতি, স্নেহ ও ভালোবাসা।
মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে তাঁর নিজ বাড়িতে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার সন্তান আসিফ কাজলসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাজেদুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আনোয়ারা বেগম ছিলেন পাঁচ সন্তানের জননী। সম্ভ্রান্ত পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধে গড়ে ওঠা এই পরিবারের সন্তান আসিফ কাজল আজ সাংবাদিকতা অঙ্গনে নিজের কর্মদক্ষতা, মেধা, সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ঝিনাইদহের সাংবাদিক সমাজে তিনি একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। জেলা পর্যায়ে সেরা সাংবাদিক হিসেবেও তিনি স্বীকৃতি অর্জন করেছেন।
প্রবাদ আছে, “বাপকে ব্যাটা সিপাইয়ের ঘোড়া, কুচ না হোক, থুরা থুরা।” অর্থাৎ সন্তানের চরিত্র, মেধা ও গুণাবলিতে অনেক সময় মা-বাবার শিক্ষা, আদর্শ ও পারিবারিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে। আসিফ কাজলের কর্মজীবনের সাফল্যেও তাঁর পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের ছাপ খুঁজে পাওয়া যায়।
মায়ের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে মরহুমা আনোয়ারা বেগমের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।