কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অমৃত মৈত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন হরিণদিয়া দক্ষিণপাড়ায় আব্দুল আওয়ালের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়েরি নম্বর-৪৯৭, তারিখ ২৫ নভেম্বর ২০২৬-এর সূত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *