সিরাজুল ইসলাম,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে ২৭ জন নতুন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বলিদাপাড়া জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম কওমি মাদরাসার উদ্যোগে ২৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি মেরাজুল হক মাজহারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল ওয়াজেদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মহিব্বুল্লাহ হাবিবী, হযরত মাওলানা আনোয়ারুল কবির, মুফতি মুজিবুর রহমান ও মাওলানা ওসমান গনি।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করা ২৭ শিক্ষার্থীর হাতে পাগড়ি তুলে দেন প্রধান বক্তা। এ সময় তাদের ভবিষ্যৎ জীবনে কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হাফেজ জুনায়িদ হাসান, সজিব উদ্দিন, সিয়াম রেজা, রাহিমুল হাসান, মোহাম্মদ হুসাইন, আতাহারনুর লাবিব, মোহাম্মদ আহসান, ওয়েজ কুরনি, আবুবক্কর মিয়া, জাকারিয়া হোসেন, সাকিব হুসাইন, তাজবির হোসেন, তামিম মিয়া, সিফাত হোসেন, ফয়সাল আহম্মেদ, আরিফুল ইসলাম, আমির হামজা, ইয়াসিন হোসেন, সিহাব হোসেন, আরাফাত হুসাইন, আল মামুন, সামির হোসেন ও মুস্তাকিম হোসেনসহ ২৭ জন।
এ ছাড়া মাহফিলে বক্তব্য দেন হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, হাফেজ আব্বাস আলী, হাফেজ মাওলানা জিহাদি ইসলাম, হাফেজ মোহাম্মদ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।