জীবননগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষক নেতাদের ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনার উপর গুরুত্বারোপ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা শাখার সভাপতি মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. শোয়াইব হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সহকারী শিক্ষক তাপস কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান।

সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম,সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি

নাসরিন পারভিন ডালিয়া,সিনিয়র সহ-সভাপতি সামাউল হক,জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহানসিন ছবির স্বপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মুক্ত ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  এই সাধারণ সভাকে কেন্দ্র করে শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *