জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ তাদের দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে হারানো একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দিয়েছে।
জানা গেছে, গত ২২ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে জীবননগর পৌর শহরের নারায়নপুরের হাসানুজ্জামানের কন্যা হুরুন নেছা জান্নাত (৪০) তার ব্যবহৃত REDMI ব্র্যান্ডের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত জিডির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পরিস্থিতি বিবেচনায় পুলিশ সুপার চুয়াডাঙ্গা খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে দেখেন। পরবর্তীতে থানার অভিজ্ঞ ও আইটি বিষয়ে দক্ষ এসআই (নিঃ)রাসেল মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়।
এসআই রাসেল মিয়া প্রযুক্তি ব্যবহার করে তদন্ত কার্যক্রম চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১.৫০ মিনিটে উদ্ধারকৃত REDMI মোবাইল ফোনটি আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিক হুরুন নেছা জান্নাতের হাতে তুলে দেয়া হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,জীবননগর থানা সর্বদা জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
হারানো বা চুরি যাওয়া কোনো সামগ্রী দ্রুত উদ্ধার করতে হলে ভুক্তভোগীদের অবশ্যই নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানাচ্ছি।