আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
দৈনিক আজকের পত্রিকা ও সুবর্ণভূমি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল)-এর চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের মৃত মাহাফুজার রহমানের চতুর্থ সন্তান।
নিহতের বড় ভাই মিজানুর রহমান (সুনা) জানান, ফিজার মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে মাগুরার একটি ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস চলাকালে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ জুয়েল জানান, চাচার মরদেহ ঢাকা থেকে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে। নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।