জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে থাপ্পড় মারার অপরাধে বহিষ্কার করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জকসু) ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে চড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই আমাদের সবার জন্য কষ্টদায়ক এবং বিব্রতকর। অতীতে এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ার কারণেই বারবার এমন পুনরাবৃত্তি ঘটেছে। আমরা অতীতকে ভুলে সামনে এগোতে চাই, তবে তার আগে অতীতের ছিদ্রগুলো বন্ধ করতে হবে।’

ক্যাম্পাসে প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে উপাচার্য বলেন, ‘গর্তের মুখ বন্ধ না করলে পানি ঢুকবেই। তাই এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও জানান, ঘটনার দিনই ক্রীড়া কমিটির আহ্বায়ক তাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন। সাপ্তাহিক কার্যক্রম শেষে শনিবার ক্যাম্পাসে এসে তিনি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভায় বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *