জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

জীবননগর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, কার্যকর ও জনবান্ধব করতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহের মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, থানার এসআই খুরশিদ আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, চোরাচালান, সড়ক দুর্ঘটনা ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *