অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা বক্তব্য রাখেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেল প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সিভিল সার্জন ডা: মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি-আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।