৩৭ বছরের শিক্ষকতা জীবনের গৌরবোজ্জ্বল অবসান: কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ: –

​ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর শেখ মোজাফফ ‘র হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে এক আবেগঘন ও রাজকীয় পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বিদায়ী প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল আজিজ স্যারকে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক অকৃত্রিম ভালোবাসার মিলনমেলায়। চাকরি জীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে রাজকীয় ভঙ্গিতে পৌঁছে দেওয়া হয় তার নিজ গ্রাম সিঙ্গীয়ার বাসভবনে।

​আজ শনিবার (২০ জুন) সকাল ৯টায় এক বর্ণাঢ্য আয়োজনে ‘র মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ স্যারকে উপজেলার বলুহর ইউনিয়নের সিঙ্গীয়া গ্রামের নিজ বাড়ি থেকে এক বিশাল মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে সসম্মানে বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এরপর বেলা ১১টায় বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানমঞ্চে মূল সংবর্ধনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব মো. গোলাম রসুল শেখ। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন:“আজ আমরা শুধু একজন শিক্ষককে বিদায় দিচ্ছি না, বরং একটি জীবন্ত ইতিহাসকে বিদায় জানাচ্ছি। মো. আব্দুল আজিজ স্যার দীর্ঘ ৩৭ বছর ধরে এই বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়কে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। তার সততা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমে আজ এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। আজিজ স্যার কোনো ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তার এই অবদান কোটচাঁদপুরবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
​​অনুষ্ঠানের বিশেষ অতিথি ৪নং বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. আশরাফ আলী তার বক্তব্যে বিদায়ী শিক্ষকের আদর্শের ওপর আলোকপাত করে বলেন:
​”একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম, আর আব্দুল আজিজ স্যার ছিলেন সেই আদর্শের মূর্ত প্রতীক। ৩৭ বছর ধরে তিনি যেভাবে এই প্রত্যন্ত অঞ্চলের হাজারো শিক্ষার্থীকে সুশিক্ষায় দীক্ষিত করেছেন, তা সত্যিই অতুলনীয়। তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবসেবা ও জ্ঞান বিতরণে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। তার দেখানো নৈতিকতা ও আদর্শের পথেই হাঁটবে আমাদের আগামী প্রজন্ম। আমরা তার অবসর জীবনের সার্বিক কল্যাণ কামনা করি।”

​অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মো. মশিয়ার রহমান তার সমাপনী বক্তব্যে বলেন:
​”আব্দুল আজিজ স্যার আমাদের অভিভাবক ছিলেন। সহকর্মী হিসেবে তার কাছ থেকে যে দিকনির্দেশনা ও স্নেহ আমরা পেয়েছি, তা সারাজীবন স্মৃতির পাতায় অম্লান থাকবে। স্যারের এই অবসানজনিত বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার, তার রেখে যাওয়া এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, স্যার যে সুশৃঙ্খল ও আদর্শিক ধারা এই বিদ্যালয়ে বজায় রেখে গেছেন, আমরা তা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর।” ​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মো. শাহাজাহান আলী এবং বলুহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

​এছাড়াও বিদায়ী শিক্ষককে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। যাদের মধ্যে অন্যতম— বাংলাদেশ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি কোটচাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সিরুমিয়া কামরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান,তালবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম,আসাননগর কুল্লাগাছা মাধ্যমি’ ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আক্তার জাহান, সরকারি কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মফিজুর রহমান,​অশ্রুসিক্ত আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল আজিজ স্যারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নানাবিধ উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় এবং বিদায়ের সুর বেঁধে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

​বিকেলে অনুষ্ঠানের শেষ লগ্নে প্রিয় শিক্ষককে ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে তোলা হয়। বাদ্যবাজনা আর আনন্দ-অশ্রুর এক অভূতপূর্ব আবহে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় ভঙ্গিতে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। সবশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই স্মরণীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *