ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

আবু সাঈদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় হলিধানি ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রবিউল ইসলাম এবং নলডাঙ্গা ইউনিয়নের মিলন হোসেনের হাতে একটি করে মিনি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।

টিলার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী বলেন, ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করতে নানা ধরনের সমস্যা হয়। মিনি গার্ডেন টিলারের মাধ্যমে বাগান ও সংকীর্ণ স্থানে সহজেই জমি চাষ করা সম্ভব। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বড় জমিতেও এটি ব্যবহার করা যাবে। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকাজকে আরও সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *