অগ্নিবীণার নজরুল স্মরণ উৎসবে নানা আয়োজন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

অগ্নিবীণার নজরুল স্মরণোৎসবে অতিথিবৃন্দ কবি নজরুল সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান ।
নজরুল চেতনাব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর আয়োজিত নজরুল স্মরণোৎসবে অতিথিবৃন্দ বলেছেন, কবি নজরুল সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান। সকল ধর্মবর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। শোষণের বিরুদ্ধে কলম ধরে গোটা বিশ্বকে নাড়া দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, বিগত জুলাই গণঅভ্যুত্থানসহ নানা আন্দোলনে নজরুলের বিদ্রোহী লেখাগুলো ছিল অনুপ্রেরণা। যে কারণে নজরুকে সম্মান জানিয়েই বর্তমান সরকার এক বছর জুড়ে নজরুল বর্ষ ঘোষণা করেছে। নজরুল চর্চা ও ব্যাপ্তিতে কাজ করে চলেছে উল্লেখ করে সাধুবাদ জানানো হয় অগ্নিবীণাকে।

২৭ জুন সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সভাপতিত্ব করেন অগ্নিবীণার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্মানিত অতিথি ছিলেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের প্রতিষ্ঠাতা সাপ্তাহিক সোনালী দিন সম্পাদক এইচ এম সিরাজ, সম্মানিত অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ সভাপতি ও অগ্নিবীণার উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক অগ্নিবীণার উপদেষ্টা মাহবুব আলম লাবলু, স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সাধারণ সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সংগঠনের সহ-সভাপতি নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিল্লুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্নিবীণার অর্থ সম্পাদক নূরে জাকিয়া সুলতানা মিম। অনুষ্ঠানে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের তারকা সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনার আগে দলীয় সংগীত পরিবেশ করেন অগ্নিবীণার শিল্পী নাসিমা ফেরদৌস, রুমানা খান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, আমিনুল ইসলাম লাভলু। এরা প্রত্যেকে একক গানও পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন আনিকা জাহান অনামিকা, সিনথিয়া জামান ছোঁয়া, সংগীত পরিবেশ করেন সায়রা সোহা। এছাড়া আমন্ত্রিত অতিথি শিল্পী শফিকুল ইসলাম সংগীত পরিবেশ করেন। অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন কণ্ঠশিল্পী মঞ্জুর কাদের মঞ্জু।

‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন নূরে জাকিয়া সুলতানা মিম। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নজরুল কেন্দ্রিক ৫ বিষয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ব্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য গত ১৪, ১৫ ও ১৬ মে আয়োজন করা হয়েছিল যশোর পৌরসভা এলাকার ১০টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলের ছেলে বেলা রচনা, নজরুল সংগীতে নৃত্য এবং নজরুলের ছবি আঁকা প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়া অংশগ্রহনকারী সকল প্রতিযোগীকেই পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *