ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন, আশাবাদী বিশেষজ্ঞ দল

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল| প্রাথমিক পর্যায়ে পরিদর্শন করা দুটি স্থানই ক্যাম্পাস স্থাপনের জন্য উপযোগী বলে মত দিয়েছে দলটি|

সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ঝিনাইদহের ˆশলকুপা উপজেলার মোহাম্মদপুর এবং দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা|

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)| এ সময় উপস্থিত ছিলেন ˆশলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা|

পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলা ও শরীরচর্চায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ হবে| তিনি বলেন, ক্রীড়াঙ্গনে ঝিনাইদহের রয়েছে গৌরবময় ঐতিহ্য| ˆশলকুপায় এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এ অঞ্চলের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে|

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বলেন, “প্রাথমিক পরিদর্শনে দুটি স্থানই আমাদের কাছে উপযোগী বলে মনে হয়েছে| পরিদর্শনের ভিত্তিতে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেব| এরপর মন্ত্রণালয় ও বিকেএসপি যৌথভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে|”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যেই বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী| এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই ক্যাম্পাস|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *