প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঝিনাইদহে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সেবার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এ সভার আয়োজন করে|
সভায় জানানো হয়, এসিজি একটি স্থানীয় নাগরিক প্ল্যাটফর্ম, যা ১০৯ ন¤^র কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে ¯ে^চ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে আসছে|
কমিউনিটি অ্যাকশন মিটিংয়ে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতন করা হয়| পাশাপাশি বিদ্যালয়ের সেবার মান, বিদ্যমান সমস্যা এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহ করা হয়| সভায় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা পরিবেশ এবং সেবার বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় তুলে ধরে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন|
সভায় সভাপতির বক্তব্যে সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালাল বলেন, “আজকের সভায় প্রাপ্ত সমস্যা ও সুপারিশসমূহ বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এসিজির আয়োজিত অধিপরামর্শ সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে, যাতে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা যায়|” তিনি আরও বলেন, এসিজির এ ধরনের উদ্যোগ সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন ˆতরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে|
সভায় ¯^াগত বক্তব্য দেন এসিজির সমš^য়ক নার্গিস সুলতানা| সভার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন সনাক ঝিনাইদহের প্রাথমিক শিক্ষা উপকমিটির আহ্বায়ক নাসরিন ইসলাম| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক ঝিনাইদহের ইয়েস গ্রুপের দলনেতা মো. শাহিন আলম|
এসময় ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ এবং টিআইবি ঝিনাইদহের কর্মসূচি বাস্তবায়ন সহকারী মো. আকিমুল ইসলাম পলাশসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *