সমাবেশ ও আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান নেতাদের
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক ঐক্য জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জীবননগর উপজেলার চুয়াডাঙ্গা রোডে বিএনপির পুরাতন পার্টি অফিস প্রাঙ্গণে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জীবননগর পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাতাব উদ্দীন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিল্লাল, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম, সাবেক সভানেত্রী ফারহানা আক্তার রিনি, জীবননগর পৌর কৃষক দলের আহ্বায়ক মো. ইউনুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. বাবর আলী, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. বাদশা মিয়া এবং সমাজসেবক ও বিএনপি নেতা নেছার উদ্দীন টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের প্রতিষ্ঠার দিন স্মরণ করার উপলক্ষ নয়; এটি দলের ইতিহাস, আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নতুন করে অঙ্গীকার করার দিন। আগামী দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর পৌর ছাত্রদলের অন্যতম নেতা মো. তানভির ইসলাম নাফি।
আলোচনা সভায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।