ঝিনাইদহ প্রতিনিধি:
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি’র ফিজিওথেরাপি বিভাগের আয়োজনে কেসি কলেজের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় । এতে ফিজিওথেরাপিস্ট, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ ও প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়।
সেসময় ঝিনাইদহ ইন্সটিটিউট হেলথ অব টেকনোলজি’র (আই এইচ টি) অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জামিনুর রশিদ, প্রভাব শারমিন আহমেদ, ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মানুষের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শরীরের ব্যথা, হাড়জোড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান সম্ভব।