বিশেষ প্রতিনিধি:
সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর হলে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঞা, আলমগীর সিকদার লোটন, মো. আরিফুর রহমান খান ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন সভায় উপস্থিত থাকবেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির।
আয়োজকরা জানান, সিলেট জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।
সভায় সিলেট জেলা জাতীয় পার্টির সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ ও সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে নির্ধারিত সময়ে সভাস্থলে উপস্থিত হয়ে সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।