শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক শিহাব

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঐতিহ্যবাহী ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক আমাদের সময়-এর সাংবাদিক শাহীন আক্তার পলাশ সভাপতি এবং দৈনিক অগ্নিশিখার সাংবাদিক শিহাব মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শৈলকুপা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মাসুদুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক টিটো মিজান ও মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক মফিজ উদ্দীন তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মিশুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলীম এবং সংবাদপত্র বিষয়ক সম্পাদক আক্তারজ্জামান জাসেফ।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন—এইচ এম ইমরান, এম হাসান মুসা, বিপুল হোসেন, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম টুটুল।

নবনির্বাচিত সভাপতি শাহীন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক শিহাব মল্লিক যৌথভাবে বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকতার জন্য সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে। বিশেষ করে তরুণ সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি এবং প্রেসক্লাবের কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তারা আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে শৈলকুপা প্রেসক্লাবের কার্যক্রমে আরও গতি, সমন্বয় ও পেশাগত পরিবেশ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *