চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স অংশ নেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অভিবাদন মঞ্চে সালামী গ্রহণ করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। পরে তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত কীট সামগ্রী ও পোশাক-পরিচ্ছদ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কীট সামগ্রীর প্রাপ্যতা, সংরক্ষণ ও ব্যবহারের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পাশাপাশি সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রাপ্যতার বিষয়টি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কীট সামগ্রী পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের প্রাপ্যতার প্রাধিকার অনুযায়ী বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য মালামাল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি কীট সামগ্রী সংক্রান্ত কোনো সমস্যা বা ঘাটতি দেখা দিলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।

প্যারেড ও কীট পরিদর্শন শেষে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলাম। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ড্রেস রুলস অনুযায়ী যথাযথ ও পূর্ণাঙ্গ পোশাক পরিধান, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দায়িত্ব পালনের সময় সতর্কতা অবলম্বনের বিষয়ে নির্দেশনা দেন। একই সঙ্গে সেবাপ্রত্যাশী ও সাধারণ জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও সদাচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও পেশাগত আচরণ বজায় রাখার পাশাপাশি নিজেদের ব্যবহৃত সরঞ্জাম ও সরকারি সামগ্রীর যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত কীট পরিদর্শনের মাধ্যমে পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় সামগ্রীর মান ও প্রাপ্যতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাসিক কীট পরিদর্শন প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *