জীবননগর উপজেলা ইজিবাইক-রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক কমিটির চূড়ান্ত অনুমোদন

সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক সুমন মিয়া

জীবননগর অফিস:

সকল জল্পনা-কল্পনা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইউনুস আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার(৪অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি আবু সাইদ সুজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জীবননগর উপজেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমিতির নবনির্বাচিত কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাহফুজ আহম্মেদ মুছা, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,লাইন সম্পাদক স্বজন হোসেন কিরন,সহ-লাইন সম্পাদক অমেদুল ইসলাম রিপন,কোষাধ্যক্ষ রিপন হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে আজিজুল হক দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রমজান আলী,জুলু মিয়া,মমিন মিয়া,মামুন মিয়া, রেজাউল হক,তরিকুল ইসলাম,নুর ইসলাম,মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া।

কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রবগুল হোসেন,মোকছেদুর রহমান রিমন,কামরুল ইসলাম,জাহিদ হোসেন ও ইউনুস আলী।

স্থানীয় সূত্রে জানা যায়,জীবননগর উপজেলা ইজিবাইক,রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে মতবিরোধ ও অসন্তোষ দেখা দিয়েছিল। এ নিয়ে এলাকায় কিছুদিন উত্তেজনাও বিরাজ করে। কমিটির নেতৃত্ব ও অনুমোদন নিয়ে দুই পক্ষের মধ্যে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছিল।

এমন পরিস্থিতির মধ্যেই জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে চূড়ান্ত অনুমোদন দেয়ায় দীর্ঘ দিনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে,জীবননগর উপজেলায় ইজিবাইক,রিকশা ও পাখিভ্যানের চালক ও মালিকদের বিভিন্ন সমস্যা,সংগঠনের শৃঙ্খলা,চালকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পরিবহন খাতের নানা সমস্যা নিয়ে সমন্বিত ভাবে কাজ করার ক্ষেত্রে একটি অনুমোদিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন কমিটির মাধ্যমে চালক ও মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি,তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

চূড়ান্ত অনুমোদনের পর নবনির্বাচিত কমিটির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক সুমন মিয়ার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে এ সংগঠনকে ঘিরে যে মতবিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছিল, তা নিরসনে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে-এমন প্রত্যাশাও রয়েছে সংশ্লিষ্ট মহলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *