কোটচাঁদপুরে কথিত দেহ ব্যবসার অভিযোগে পুলিশের অভিযান নারীসহ আটক ৫

 আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এ সময় চার নারী ও এক পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়। এ সময় আটক এক নারীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযান পরিচালিত বাড়িটির মালিক হিসেবে সানাউল্লাহ নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও, অভিযানের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেঅভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *