কোটচাঁদপুরের ফাজিলপুরে লক্ষ্মীপূজার মেলায় মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা প্রথম সরলা রানী

সিরাজুল ইসলাম,কোটচাঁদপুর থেকে ফিরে:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুরে লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী মেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেলায় পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বসেছে নানা ধরনের খাবার, খেলনা ও বিনোদনসামগ্রীর দোকান। গান, নৃত্য, দোলনা, ট্রেন ও চড়কজাতীয় ঘূর্ণায়মান বিনোদনব্যবস্থাসহ বিভিন্ন আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মেলার অন্যতম আকর্ষণ ছিল নারীদের মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা। এতে ছয়জন নারী অংশ নেন। প্রতিযোগিতায় ১৬টি চমচম মিষ্টি খেয়ে প্রথম স্থান অধিকার করেন সরলা রানী দাস। দ্বিতীয় স্থান অর্জন করেন পুটু রানী দাস। তিনি খান ১৩টি চমচম মিষ্টি।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারী সরলা রানী দাসকে এক বোতল অলিভ অয়েল এবং দ্বিতীয় স্থান অর্জনকারী পুটু রানী দাসকে পাউডার দেওয়া হয়। প্রতিযোগিতাটি উপভোগ করতে মেলায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাত গভীর হওয়া পর্যন্ত মেলায় মানুষের উপস্থিতি ও উৎসবের আমেজ অব্যাহত ছিল।

পূজা কমিটির সভাপতি অর্জন কুমার দাস, সাধারণ সম্পাদক অসিত কুমার দাস, সহসম্পাদক সাংবাদিক অপু দাস, সহসভাপতি বিজয় কুমার দাস, কোষাধ্যক্ষ উজ্জল কুমার দাস, সহকোষাধ্যক্ষ বিকাশ দাস এবং সাংগঠনিক সম্পাদক মিন্টু দাসসহ কমিটির

সদস্যরা আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন।

মেলা উপলক্ষে পায়েল,রিমি ও রিতা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া পূজামণ্ডপ ও মেলা পরিদর্শন করেন ‘সময়বেলা’ পত্রিকার সম্পাদক রেদোয়ান আহম্মেদ রিয়াদ, ‘গ্রামের কণ্ঠ’ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক বাবলু মিয়া এবং দৈনিক গ্রামের কাগজের এলাঙ্গী (ঝিনাইদহ) প্রতিনিধি মোঃ আবু সাইদ শওকত আলী। পরিদর্শনকালে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় নাড়ু,মুড়ি,রসগোল্লা,বিস্কুট, ভাজাপোড়া,কেক,দই-মিষ্টি ও ঠান্ডা পানীয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে। লক্ষ্মীপূজা ও মেলাকে কেন্দ্র করে ফাজিলপুরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *