আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি (বিজ্ঞান বিভাগ)
পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মোঃ রিজু আহমেদ। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার
আড়মুখী গ্রামের বাসিন্দা মোঃ মামুন বিশ্বাস ও হ্যাপি খাতুনের ছোট ছেলে।
রিজু একজন পেশাদার সাংবাদিক পরিবারের সন্তান। তার দাদা আবু সাইদ শওকত আলী বকুল ঝিনাইদহ
প্রেসক্লাবের সদস্য ও জেলার একজন সুপরিচিত সাংবাদিক। ছোটবেলা থেকেই রিজু লেখাপড়ায়
মেধাবী এবং পরিশ্রমী ছিল। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।
রিজুর এই সাফল্যে পরিবারে আনন্দের বন্যা বইছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ কৃতিত্ব অর্জনে
বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, আত্মীয়-স্বজনদের উৎসাহ ও এলাকাবাসীর সহযোগিতা
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রিজুর ফলাফলে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক গঞ্জেরখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক
আতিয়ার রহমান ও বিশেষ প্রতিনিধি আবু সাইদ শওকত আলী এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ
ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
রিজু সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছে,
যাতে সে ভবিষ্যতে তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারে।