জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে আট বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের অভিযোগ এলাকাবাসীর। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কেসমত আলীকে(৫৫) স্থানীয় সালিস
বৈঠকে ১৫ হাজার টাকা জরিমানার মধ্যদিয়ে ঘটনাটি ধামাচাপ দেয়ার চেষ্টা করে একটি মহল।
অভিযুক্ত কেসমত আলী শাখারিয়া গ্রামের মৃত কদরমোল্লার ছেলে। কেসমত আলীর বিরুদ্ধে গ্রামে দু’টি শিশুকে বলাৎকারের অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত ঘটনার ব্যাপারে একটি শিশুর মা সোমবার(২৮ জুলাই) দুপুরের দিকে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কেসমত আলী শিশুটিকে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে একই এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিলেন। শিশুটি ভয়ে পরিবারকে কিছু জানায়নি।
এদিকে গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। পরে ছেলের নিকট জিজ্ঞাসা করলে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
কিন্তু অভিযুক্ত কেসমত আলী স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং আর্থিক প্রলোভনও দেন বলে শিশুটির মায়ের দাবি। একটি মহল বিষয়টি ঘটনার ব্যাপারে ভুক্তভোগী পরিবারের
সম্মতি ছাড়ায় অভিযুক্ত কেসমত আলীকে সম্প্রতি ১৫ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়েন মহলটি। এ পরিস্থিতিতে তারা বলতে থাকে জরিমানার টাকা এলাকার মসজিদের বাথরুম নির্মানের কাজে ব্যবহার করা হবে।
তবে অনেকের মতে ঘটনাটি কোরবানি ঈদের আগের ঘটনা। ঘটনাটি নিয়ে এলাকায় সালিস দরবার হয়। সালিস দরবারে দু’জন শিশুকে বলাৎকারের ঘটনা প্রমান পাওয়া যায়। সালিস দরবারে অভিযুক্ত কেসমত আলীর পরিবারকে একঘরে করা হয় এবং তাকে মসজিদে নামাজ পড়াও নিষিদ্ধ করা হয়।
কিন্তু সম্প্রতি এলাকায় অভিযোগ উঠে একটি মহল কেসমত আলীর নিকট থেকে মোটা অংকের টাকা নেয়া হয়েছে এবং সেই টাকা থেকে ১৫ হাজর টাকা মসজিদের বাথরুম নির্মানের জন্য দেয়া হয়েছে এবং বাকী টাকা
মহলটি পকেটস্থ করেছে। আর স্বার্থন্বেষী মহলের প্রভাবে কেসমত আলী সামাজিক নিষেধাজ্ঞা অমান্য করে এলাকার মসজিদে নামাজও আদায় করছেন এবং সমাজের লোকজনের সাথে আদান প্রদানও চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে গ্রামে গুঞ্জন শুরু হলে তোপের মুখে পড়ে বলাৎকারের শিকার একটি পরিবার শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরের দিকে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশু সুরক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন। শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।