অনলাইনে জুয়ায় আসক্তি, পরাজয়ের পর চুরামনকাটির তরুণের মর্মান্তিক আত্মহত্যা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোর সদর উপজেলার চুরামনকাটি বাজারে অনলাইন জুয়ায় হেরে মানসিকভাবে ভেঙে পড়ে

হৃদয় দেব (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাজারের

একটি ফার্মেসিতে কর্মরত অবস্থায় সে দোকানের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

নিহত হৃদয় দেব ঝিনাইদহ সদর উপজেলার

কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসিন্দা বাসুদেবের ছেলে। সে স্থানীয়ভাবে একটি ফার্মেসিতে চাকরি করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হৃদয় মোবাইল অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন

জুয়ায় জড়িয়ে পড়ে। প্রথমদিকে কিছু অর্থ লাভ

করলেও পরে বড় অঙ্কের অর্থ হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে পরিবারের

সদস্যদের অজান্তে সে আত্মহননের পথ বেছে নেয়।

স্থানীয়রা জানান, হৃদয় একজন মেধাবী ও নম্র-ভদ্র ছেলে ছিল। কিন্তু ইন্টারনেটভিত্তিক জুয়ায় আসক্ত হয়ে তার জীবন অকালে ঝরে গেল।

চুরামনকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং মরদেহ

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়ের সহকর্মী ও পরিচিতজনরা বলছেন, প্রযুক্তির

অপব্যবহার এবং তরুণদের অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহারের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে যা সমাজের জন্য গভীর উদ্বেগজনক।

বর্তমানে তরুণদের মধ্যে অনলাইন গেমিং এবং জুয়া নামক ‘বেটিং অ্যাপস’-এর আসক্তি ভয়াবহ আকার

নিচ্ছে। সহজলভ্য স্মার্টফোন ও ইন্টারনেটের প্রভাবে অনেকেই এই ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং প্রশাসনিক উদ্যোগ।

হৃদয়ের পরিবার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, যেন এইসব অনলাইন জুয়া অ্যাপস ও ওয়েবসাইট

কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করা হয়, যাতে আর কোনো তরুণ এমন পরিণতির শিকার না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *